‘এভাবে কাউকে জড়িয়ে ধরা যাবে না’

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস এখন বাংলাদেশেও তার বিষাক্ত থাবা বসিয়েছে। এরজন্য দেশের সকল শ্রেণির মানুষ ভয়ের মাঝে দিন কাটাচ্ছে। বিভিন্ন পেশার তারকারা শুরু করেছেন সচেতনতামূলক প্রচারনা। দেশের প্রতিটা মানুষ এখন একই বিপদে আছে।

তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ও সাংসদ মাশরাফী বিন মোর্তাজা।

২০১৬ সালে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারী থেকে এক যুবক এসে মাঠে জড়িয়ে ধরেছিল মাশরাফীকে। এই ভিডিও ও ছবি তখন সারা বিশ্বে আলোড়ন তোলেছিল। সেই ছবিটা উদৃত করেই মাশরাফী স্ট্যাটা দিয়েছেন। এভাবে জড়িয়ে ধরাসহ কি কি করা যাবে না তাও বলেছেন সেখানে।
নিম্নে মাশরাফীর ফেসবুক স্ট্যাটাসটা হুবহু তোলে ধরা হল-

‘না, এভাবে কাছে আসা যাবে না! না, নিজের পরিচিত কিংবা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না!
যা করা যাবে: নতুন করোনভাইরাস রোগ সম্পর্কে কথা বলুন (কোভিড-১৯)

যা করা যাবেনা: রোগের সাথে এর ভৌগলিক অবস্থান বা জাতিসত্তা সংযুক্ত করা যাবে না। মনে রাখবেন, ভাইরাসটি নির্দিষ্ট জনগোষ্ঠী, জাতি বা বর্ণের মানুষকে আক্রান্ত করতে পারে না।

যা করা যাবে: কোভিড-১৯ আছে এমন লোক সম্পর্কে, কোভিড-১৯ এর জন্য চিকিত্সা গ্রহন করছে এমন লোক সম্পর্কে, কোভিড-১৯ থেকে সুস্থতা লাভ করেছেন এমন লোক সম্পর্কে বা কোভিড-১৯ সংক্রমনের পরে মারা যাওয়া লোক সম্পর্কে কথা বলা যাবে।

যা করা যাবেনা: এই রোগে আক্রান্ত ব্যক্তিদের কোভিড-১৯ এর “শিকার” হিসাবে উল্লেখ করা যাবেনা

যা করা যাবে: কোভিড-১৯ ব্যক্তিদের সংক্রমনের বিষয়ে কথা বলুন।

যা করা যাবেনা: কোভিড-১৯ আক্রান্ত লোকেরা “অন্যকে সংক্রামিত করে” বা “ভাইরাস ছড়িয়ে দেয়” – এসব বলা যাবে না কারণ এটি ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়ানো বোঝায় এবং দোষ চাপিয়ে দেয়।

যা করা যাবে: বৈজ্ঞানিক তথ্য এবং সর্বশেষ অফিসিয়াল স্বাস্থ্য পরামর্শের উপর ভিত্তি করে কোভিড-১৯ এর ঝুঁকি সম্পর্কে সঠিকভাবে কথা বলুন।

যা করা যাবেনা: অসমর্থিত গুজবের পুনরাবৃত্তি এবং আতঙ্ক ছড়ায় এমন ভাষা ব্যবহার করা যেমন “প্লেগ”, “অ্যাপোক্যালিপস” ইত্যাদি।

যা করা যাবে: ইতিবাচকভাবে কথা বলুন এবং হাত ধোয়া সম্পর্কিত টিপস অনুসরণ করে কার্যকর প্রতিরোধ ব্যবস্থার উপর জোর দিন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি এমন একটি রোগ যা তারা কাটিয়ে উঠতে পারে। নিজেকে, প্রিয়জনদেরকে এবং সবচেয়ে দূর্বলকে সুরক্ষিত রাখতে আমরা সকলেই নিতে পারি এমন সহজ পদক্ষেপ।।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর