করোনা ভাইরাসকে ইতিমধ্যে মহামারি ঘোষনা করা হয়েছে। আর এমন একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ খুলনা। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে আটকৃত মেরাজ। র্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-৬, খুলনার একটি দল মহানগরীর মুজগুন্নী এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে।
দুটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ছাড়াও তার কাছ থেকে দুই কপি গুজব ছড়ানো স্ক্রিনশট জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাদী মুজগুন্নীর মৃত আব্দুল মান্নানের ছেলে।
কেএ/বার্তাবাজার