যশোরে বাল্যবিয়ের অপরাধে জামাই শাশুড়ি আটক

বাল্য বিয়ের অপরাধে যশোর মণিরামপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে শাশুড়ি-জামাইকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(১৯শে মার্চ)বিকেলে উপজেলার কোদলাপাড়া গ্রামে কনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া শাশুড়ি জামাই হলেন,কন্যার(মা) কোদলা পাড়া গ্রামের মালয়েশিয়ান প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী রিপা বেগম এবং বর শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে সবুজ হাসান।তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছেন।

মনিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি)সাইয়েম হাসান আটক হওয়া জামাই শাশুড়িকে নিজ কার্যালয়ে নিয়ে যান।সেখানে আদালত পরিচালনা করে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।বিষয়টি আদালতের বেঞ্জ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান,নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন গাঙ্গুলিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।তার মূল বয়স ১৭ বছর।কিন্তু মা রিপা বেগম মেয়ের বয়স ১৮ বছর এক মাস দেখিয়ে ভূয়া জন্মসনদ তৈরি করেন।গতকাল(১৭ই মার্চ)ঝিকরগাছায় এক কাজির বাড়িতে নিয়ে সবুজ হোসেনের সাথে রুনার বিয়ে দেন তিনি।

বৃহস্পতিবার(১৯শে মার্চ) দুপুরে মেয়েকে তুলে দেওয়ার জন্য বাড়িতে বিয়ের আয়োজন করেন রিপা বেগম।খবর পেয়ে এসিল্যান্ড সাইয়েমা হাসান বিকেল তিনটার দিকে সেখানে অভিযান চালান। এসময় খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্জ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন,কনের বয়স জালিয়াতি করে বাল্য বিয়ে সম্পাদন ও আয়োজন করায় রিপা বেগমকে ৩০ হাজার ও বর সবুজ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরে তাদেরকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর