মহামারী করোনার আঘাতে মৃত্যুর সংখ্যায় এখন সবার ওপরে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যেই তারা ছাড়িয়ে গেছে করোনার জন্মস্থান চীনকেও। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।
গত বুধবারই ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন করোনা রোগী। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।
বার্তাবাজার/এসজে