জ্বর নিয়ে হাসপাতালে প্রবাসী নারী, ভয়ে পালালো সব নার্স

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রামজীবনপুর গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী আম্বিয়া (৩২) গত ১৫ মার্চ সৌদি আরব থেকে দেশের বাড়িতে ফেরত আসে। জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মোহনগঞ্জ হাসপাতালে আসেন তিনি। প্রাথমিকভাবে তার দেহে করোনার লক্ষণ দেখা যাওয়ায় আতংক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে।

হাসপাতালে কর্তব্যরত নার্স ও রোগিরা দৌড়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। সমগ্র হাসপাতালে উত্তেজনা ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। পরে তাকে পরিক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম বলেন, প্রবাসী আম্বিয়া (৩২) বৃহস্পতিবার দুপু্রের দিকে জ্বরে নিয়ে য়ামাদের এখানে চিকিৎসার জন্য আসে। প্রাথমিক তদন্তে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় আম্বিয়ার করোনার বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে জরুরিভিত্তিতে ময়মনসিংহ এসকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর