ঝিনাইদহ সদরে সিঙ্গাপুর প্রবাসী একজনকে কোয়ারেন্টিনে না থাকার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। সিঙ্গাপুর প্রবাসী হাসান আলী সদরের পাগলাকানাই এলাকার শমসের আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাঁন মোঃ আব্দুল্লা আল মামুন জানান, গত ১২ মার্চ হাসান আলী সিঙ্গাপুর থেকে বাড়িতে এসেছে। স্বাস্থ্য বিভাগ জানতে পেয়ে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা বললেও সে তা না মেনে প্রকাশ্যে শহরের ঘুরে বেড়াচ্ছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। আইন না মেনে লোকালয়ে আসার অপরাধে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস