শিশু ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা শাহপাড়া এলাকা খেকে তাকে আটক করা হয়। লম্পট মিজান ওই গ্রামের মৃত দবির উদ্দিন শাহ’র ছেলে।
জানা যায়, স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ মার্চ দুপুরে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মিজানুর। বিষয়টি পরদিন রাতে পুলিশকে জানানো হলে তাৎক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ওই এলাকার সচেতন মহলে ব্যপক সমালোচনা হচ্ছে। এক বয়স্ক ব্যক্তি জানান, সারাদেশের মানুষ যখন করোনা আতংকে আছে তখন এমন খবর শোনাও জন্য খুবই লজ্জাজনক।
নীলফামারী সদর থানার ওসি(তদন্ত) মাহমুদ উন নবী বলেন, এ ঘটনায় মেয়েটির মা একটি মামলা করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে