মোঘল সম্রাট বাবরের গল্পটা অনেকেই জানে। পুত্র হুমায়ুনের সুস্থতা কামনা করে খোদার কাছে নিজের প্রাণের বিনিময়ে দোয়া করেন। পরবর্তীতে কবি গোলাম মোস্তাফা তার কবিতায় লেখেন, ‘মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ,তাই নিয়ে প্রভু পুতের প্রাণ কর মোরে প্রতিদান’।
সন্তানের জন্য মা বাবার ভালবাসা এমনই হয়।
মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে নিজের সন্তানেরা যেন রক্ষা পায়, তার জন্য তিন রাস্তার মোড়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছেন দাশ সম্প্রদায়ের নারীরা
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ার তিন রাস্তার মোড়ে নারীদের মাটিতে মাথা ঠেকিয়ে এমন ভক্তি আড়তি করতে দেখা যায়।
এও আড়তিতে যে নারীরে যত জন সন্তান তিনি সেই সংখ্যক প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন। ধর্মীয় মন্ত্র উচ্চারণ করে সন্তান্দের মঙ্গল কামনা করে তাদের প্রভুর কাছে প্রার্থনা করেন।
স্থানীয় উত্তম কুমার দাশের স্ত্রী মিনতি দাশ জানান, ‘আমরা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছি যাতে আমাদের সন্তানদের করোনাভাইরাস আক্রান্ত করতে না পারে। সকল কিছুই বিনিময়েতো সন্তানের সুস্থতাটাই চাই’
তিনি আরও জানান “মনের ভগবানই দেখবেন আমার ভক্তি কতটুকু পবিত্র”।
এভাবে আরও অনেক নারীকে প্রদীপ জ্বালিয়ে সন্তানদের সুরক্ষা কামনা করতে দেখা যায়।