চট্টগ্রামে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ করা হলো চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ও শারজাহ’র আন্তর্জাতিক ফ্লাইট। এর আগে আন্তর্জাতিক ৯ রুটের ফ্লাইট বন্ধ করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার কমোডর সরওয়ার ই জামান বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ৯টি রুটের সবকটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ চালু থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ রুটে চলাচলরত ফ্লাইট দুটিও বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত নিরাপত্তা সাধন না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকতে পারে।”

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার একের পর এক জনহিতকর সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে করোনা আতঙ্ক কমাবার চেষ্টা করে চলেছে। দেশের সকল স্কুল কলেজ বন্ধ সহ বহু বিনোদন কেন্দ্রেও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। যার ধারাবাহিকতায় ইতোপূর্বে চট্টগ্রাম বিমানবন্দরে ভারত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। আর আজ অবশিষ্ট দু’টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর