সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৬ জন। সৌদিতে কর্মরত লোক ছাড়াও এই ফ্লাইতে এসেছেন বেশ কয়েকজন ওমরাহ যাত্রী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটটি অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ।
ডা. সাজ্জাদ জানান, ফ্লাইটে মোট ৪০৬ যাত্রী এসেছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া না গেলে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর শরীরের তাপমাত্রা বেশি হলে তাদের পাঠানো হবে কুয়েত মৈত্রী হাসপাতালে।
ইতোমধ্যেই শরীরের তাপমাত্রা খুব বেশি থাকায় সৌদি আরব থেকে ফেরা দুই যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৈহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে