গ্রামের বাড়িতে যেতে পারবে না সরকারি চাকরিজীবিরা

সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দিনে গ্রামে যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী, সচিব ও বিভাগীয় কমিশনারদের সাথে এক ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দেন।

এছাড়াও দেশের সকল করোনা সন্দেহের ব্যক্তিদের কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটা জেলা প্রশাসনকে আরও সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই করোনর প্রতিরোধে সচিবালয়ে বহিরাগত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে সরকার। দর্শনার্থী প্রবেশে নোটিশ দেয়ার পর সকাল থেকে কোন পাস ইস্যু করা হচ্ছে না। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এ তথ্য নিশ্চিত করেন।

রাজিব দাস জানান, ‘বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর