আল্লাহর নামে প্রকম্পিত হতো যে ভূমি, থমকে গেছে চিরচেনা সেই মক্কা

যে শহরে কখনো মানুষের কমতি হয়নি, লাখ লাখ মানুষের পদচারণায় ব্যস্ত থাকতো যে নগরী, যে ভূমিতে মানুষের মুখে উচ্চারিত হতো আল্লাহ নামের ধ্বনি। সব বদলে গেছে। দিনের ২৪ ঘণ্টা যেখানে মানুষের মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ উচ্চারিত হতো- তা যেন থমকে গেছে। চিরচেনা মক্কা এখন নির্জীব। নেই মানুষের পদচারণা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে পবিত্র মক্কা শহরকে চেনা মানুষটির কাছেও বড্ড অচেনা মনে হবে। মহামারী ভাইরাসটির কারণে অবরুদ্ধ করা হয়েছে মক্কা-মদিনা। গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ। ঘর থেকে বের হচ্চে না কেউ।

মক্কা শহরের শপিং মল থেকে শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছে বিপণি বিতান, আবাসিক হোটেল আবাসন, রেস্টুরেন্ট, সেলুন, ফাস্ট ফুড ও প্লাজাগুলো। সবচেয়ে বড় কথা হলো মসজিদুল হারামের কাবা ঘরও দেখতে পারছেন না কেউ।

সর্বত্র সুনশান নীরবতা। মক্কার মিসফালায় কাবা ঘরের চারপাশের রাস্তায় কেউ নেই। যতদূর চোখ যায় এ যেন মরুভূমি, দেখলে যে কারোই অবিশ্বাস হবে। একটা মহামারী ভাইরাস যে মানুষের মানবিক ধর্ম ও সহানুভূতিকে হত্যা করে, মনে হলে ভয় হয় তা এখন সবার সামনে। পৃথিবীর ইতিহাসে ভয়াবহ মহামারিগুলো মানব সভ্যতার বুকে অনেক ক্ষত রেখে গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর