ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও মেডিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের এক জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন দেশটিতে প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
এই ধরণের পরিস্থিতি সামাল দিতে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত দেশটির সরকার।
ইরানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলি রেজা রাইসি বলেন, করোনাভাইরাসে গতকাল (১৮ মার্চ) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার তিনশ ৬১ জন, সুস্থ হয়েছেন পাঁচ হাজার সাতশ ১০ জন এবং মারা গেছেন এক হাজার একশ ৩৫ জন।
যদিও সরকার বিরোধীদের দাবি, আক্রান্ত ও নিহতের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক গুণ বেশি।
বার্তাবাজার/এসজে