খাবার পানি ভেবে এসিড পান করে মুজাহিদ নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধায় চুয়াডাঙ্গার জীবননগরে একটি জুয়েলারি দোকানে এই ঘটনাটি ঘটেছে।
জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে নিহত শিশু মুজাহিদ।
শিশুটির পিতা ইব্রাহিম জানান, ঘটনার দিন সন্ধায় ছেলেকে নিয়ে তিনি পারিবারিক কাজে জীবননগর শহরের একটি জুয়েলারি দোকানে যান। তখন সবার আড়ালে শিশু মুজাহিদ পানি ভেবে জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে। যন্ত্রনায় কাতড়াতে শুরু করলে সবাই বুঝতে পারে পানির মত দেখতে এসিড পানেই তার এই অবস্থা হয়েছে।
গুরুতর আহত মুজাহিদকে জীবননগর হাসপাতালের ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
পরবর্তীতে চুয়াডাঙ্গা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করে।
বার্তাবাজার/এসজে