কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেছেন বিদেশফেরত মা-ছেলে

সাভারে হোম কোয়ারেন্টাইন হঠাৎ উদাও বিদেশফেরত মা-ছেলে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, গত ১৫ মার্চ ভারত থেকে মানিকগঞ্জের সিংগাইরে নিজ বাড়িতে আসেন ওই মা-ছেলে।

তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন সিংগাইর উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের কথা অমান্য করে তাদের চোখ ফাঁকি দিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় অবস্থান নেন ওই মা-ছেলে। বৃহস্পতিবার বিকেলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই ভাড়া বাড়িতে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে আমরা সতর্ক রয়েছি।

মা ও ছেলে ভাড়া বাসায় এলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, করোনাভাইরাসের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। এজন্য বিদেশফেরত ব্যক্তিদের নিয়ে সাবধানতা অবলম্বন করছে সাভার উপজেলা প্রশাসন। সব মিলিয়ে এ পর্যন্ত সাভারে গত কয়েকদিনে বিদেশ থেকে আসা মোট ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর