পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে খাদিজা (১৯) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে রান্না ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত খাদিজা উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়া গ্রামের আব্দুল জব্বারের কন্যা।
পারিবারিক লোকজনের সাথে কথা বলে জানা যায়, দুপুরে কেউ বাড়িতে ছিলেন না। সবার অগোঁচরে তার কক্ষে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার জানতে পারেন। পরে মডেল থানার পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে কি কারনে এ আত্মহত্যা তা কেউ বলতে পারেননি।
এ বিষয়ে তেঁতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও মডেল থানার ওসি জহুরুল ইসলাম কলেজ পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস