করোনা প্রতিরোধে ঝিনাইদহে হাত ধোয়ার ব্যবস্থা

করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু’র উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে বালতি, মগ ও হাতধোয়া সাবান ব্যবহার করার ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের এইস এস এস সড়কে সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর বাসভবনের সামনে থেকে এই বালতি মগ ও হাতধোয়া সাবান স্থাপনরে কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের সুবিধার কথা চিন্তা করে বিশেষ বিশেষ স্থানে বালতি, সাবান ও মগ স্থাপন করা হয়।
তারা করোনা ভাইরাস প্রতিরোধে বালতি, সাবান ও মগ বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর