ঠিক ১০০ বছর আগে মহামারিতে কোটি মানুষের মৃত্যু হয়েছিল

ইতিমধ্যে কোভিড-১৯ বা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও)। করোনায় এরই মধ্যে ২ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।

যার মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৮৩ জনের। এমন ঘটনা নতুন নয়। আজ থেকে ঠিক ১০০ বছর আগে একই ধরণের মহামারিতে মৃত্যু হয়েছিল কোটি মানুষের। করোনা মহামারি শুরু হয়েছে ২০১৯ সালের শেষের দিকে। আগের মহামারিটি আঘাত হেনেছিল ১৯১৮-১৯১৯ সালে।

কোভিড-১৯ এর তুলনা শুরু হয়েছে ‘স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা’ মহামারীর সঙ্গে। আজ থেকে ঠিক এক’শ বছর আগে এই মহামারি মানবজাতির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম, যা পৃথিবী জুড়ে কেড়ে নিয়েছিল ২ থেকে ৫ কোটি মানুষের প্রাণ। ১৯১৮-১৯১৯ সময়ে সারাবিশ্বে ছড়ানো সেই ইনফ্লুয়েঞ্জার উৎপত্তি কোথা থেকে হয়েছিল তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ইন্সটিটিউট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ওই ইনফ্লুয়েঞ্জায় মৃত্যু হয়েছিল ৫০ লাখ মানুষের এবং আক্রান্ত হয়েছিল ৫০ কোটি মানুষ। H1N1 ভাইরাসের কারণে ওই ইনফ্লুয়েঞ্জাটি ছড়িয়েছিল। এ ভাইরাসের কারণে ওই সমযে সবছেয়ে বেশী প্রাণ হারায় যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ হারিয়েছিল ৬ লাখ ৭৫ হাজার মানুষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর