মহামারী করোনা ভাইরাসের দাপটে কোয়ারেন্টাইনে গেলেন বাংলাদেশের চলচ্চিত্র ও ছট পর্দার জনপ্রিয় অভিনেতা মোসাররফ করিম। ভারতের কলকাতায় গিয়েছিলেন ‘ডিকশনারি’ সিনেমার শ্যুটিং করতে। সেখান থেকে গত সোমবার (১৬ মার্চ) দেশে ফিরেই সব শ্যুটিং স্থগিত রেখে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় শুটিং বাতিল করেন তিনি।
মোশাররফ করিম জানান, ‘আমার যত শ্যুটিং ছিল সব বাতিল করেছি। ঘরে থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।’
বার্তাবাজার/এসজে