রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ আটক

রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।আটক ব্যক্তি শেরপুর জেলার মকসেদপুর উপজেলার কাইলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ (৪৬)।

বৃহস্পতিবার দুপুরে তুরাগের বাউনিয়ার বটতলা এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাউনিয় বটতলা এলাকার রাজীবদের বাড়ির ২ তলার এক ভাড়াটিয়ার নিকট মামুনুররশিদ ডিবির ওসি পরিচয় দিয়ে তাকে ইয়াবার ব্যবসার অপবাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন। পরে তার কথাবার্তাসন্দেহজনক মনে হলে পাশের ফ্ল্যাটে প্রতিবেশীকে ডাকলে বাড়ি ২ তলা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তুরাগ থানায় খবর দেন এলাকাবাসী।

পরে তুরাগ থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মামুনুর রশিদের (৪৬) নিকট থেকে বেশ কয়েকটি থানার মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট, কয়েকটি ফাইল এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করে।

এবিষয়ে তুরাগ থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন তুরাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মফিজুল ইসলামজানান, আমি বিষয়টি জানতে পেরেছি। আমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর