দেশজুড়ে মহামারী করোনাভাইরাসের আতঙ্ক থাকলেও আসন্ন তিন সংসদীয় আসনের উপ-নির্বাচন স্থগিত হচ্ছে না। পুর্ব ঘোষিত আগামী ২১ মার্চই অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।
ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনগুলোর উপনির্বাচন ওইদিন অনুষ্ঠিত হবে।
মো. আলমগীর বলেন, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে ভোটকেন্দ্রগুলোতে। ভোটাররা হাত ধূয়ে ভট দিবে। আবার ভোট সেষে হাত ধুয়ে নিবে। চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
অপরদিকে করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।কিন্তু নির্বাচনের প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। যার কারণে সচেতন মহলে দাবী উঠেছিল নির্বাচন স্থগিতের।
বার্তাবাজার/এসজে