“লক ডাউন” নিয়ে দুই মন্ত্রীর দুইরকম মত

“লক ডাউন” নিয়ে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিন্ন মত দিলেন। আজ বিকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে, প্রয়োজনে তারা লক ডাউনের দিকে যাবেন। এটিই সর্বোত্তম পদ্বতি। এই পদ্বতি অনুসরণ করেই চীন করোনা মোকাবিলা করতে পেরেছে।

কিন্তু একই সময় জাতীয় একনেকের বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ঘোষণা করেন যে, লক ডাউন কোন সমাধান না। লক ডাউন করলে অর্থনীতি স্থবির হয়ে যাবে। আমরা বরং বিভিন্ন বিষয় সীমিত করে পরিস্থিত মোকাবিলা করতে চাই।

করোনা নিয়ে এতদিন ধরে সরকারের বক্তব্যগুলো প্রায় অভিন্ন এবং সমন্বিত ছিল। হঠাৎ করে দুই মন্ত্রীর দুই রকম বক্তব্য জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর