টাঙ্গাইলের মসজিদে জুমার নামায বাতিল

করোনা ভাইরাস প্রতিরোধে ও আতংকে বিশ্ব বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মসজিদটির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

রপফিকুল ইসলাম জানান, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থী ও মুসুল্লীর কথা চিন্তা করে এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদটি নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হবে।

একসাথে প্রায় ১৫ হাজার মুসুল্লী ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটি দেখতে প্রতিদিন হাজার হাজার লোক সমাগম হতো বলে জানা যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর