করোনা থেকে নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে সাহায্য করতে মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধুমাত্র জরুরি সেবা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। তিনি আরও বলেন, লকডাউন থাকা অবস্থায় ‘ওষুধ, কাঁচামাল, মুদি দোকান দোকান খোলা থাকবে। এমনকি জরুরি সেবাও চলবে। এছাড়া বাকি দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে।
করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১৯ মার্চ সন্ধ্যা থেকে এই লকডাউন শুরু হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।
কেএ/বার্তাবাজার