লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আজ বৃহস্পতিবার(১৯ মার্চ) দিনব্যাপী উপজেলার ধুবনী গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে শিশু ও যুব নেটওয়ার্ক এর সদস্যরা।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংগিমারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।
শিশু ও যুব নেটওয়ার্ক এর উদ্যোগে এই লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তর কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজ উল্যাহ টাইফুন,সিঙ্গিমারী শিশু ও যুব নেটওয়ার্কের সভাপতি মাসুদ রানা বাবু ও সহ-সভাপতি অনামিকা প্রমুখ।
স্থানীয় শিশুদের দ্বারা পরিচালিত এই শিশু সংগঠনটি এলাকার শিশু সুরক্ষায় কাজ করে। তাদের নেটওয়ার্ক এর মাধ্যমে শিশু বিবাহ রোধ, ইভটিজিং , শিশু নির্যাতনরোধ সহ শিশুদের স্বার্ধ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে।
বার্তা বাজার / ডাব্লিও.এস