করোনা পরিস্থিতি মোকাবেলয় টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। ইতিমধ্যে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে তাদের তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
জাহেদ মালেক জানান, কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আরপে অনেকগুলো হাসপাতালকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। ওইসব হাসপাতালগুলোতে ২ হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। বড় পরিসরে ব্যবহারের জন্য বিশ্ব ইজতেমার ময়দান ব্যবহার করার উদ্দেশ্যে বিশ্ব ইজতেমার জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসজে