গাইবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গাইবান্ধা প্রেসক্লাবে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মো: শাহরিয়ার।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে.এম.নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক মো: খালেদ হোসেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী রুপম মিয়া, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জাভেদ হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুব মিয়া, মোনায়েম মন্ডল, সালাম আশেকী, লাল চাঁন বিশ^াস সুমন, কার্তিক চন্দ্র বর্মন, ওবাইদুল ইসলাম, জুলহাস হোসেন, আহসানুল হক বিপ্লব, আনোয়ার হোসেন শামিমসহ অনেকে।
বার্তা বাজার / ডাব্লিও.এস