ইরানে আরও ১৪৯ মৃত্যু, মোট ১২৮৪

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সর্বশেষ এই তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি বৃহস্পতিবার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯ জন করোনা ভাইরাসে মৃত্যু হয়। এই নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ২৮৪ জন। এছাড়া দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে, নতুন করে আরও ১ হাজার ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর