সিরাজদিখানে ২৪ ঘন্টায় ৩০ জন হোম কোয়ারেন্টাইনে

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ইতালি, যুক্তরাজ্য, মালোয়শিয়া, থাইলেন্ড, ও মালদ্বীপ থেকে এসেছে। তাদের সকলকে তাদের নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা ৩০ জনকে আমরা তাদের নিজ বাড়ীতে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছি। তাদের সকলের অবস্থা ভালো। আমরা সার্বক্ষনিক তাদের পর্যবেক্ষনে করছি। তারা সকলে ইতালি,যুক্তরাজ্য, মালোয়শিয়া, থাইলেন্ড, ও মালদ্বীপ থেকে এসছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর