করোনা ভাইরাসের আতংকে বুলগেরিয়ার ২ টি হাসপাতালের ৮৫ জন ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন। হাসপাতালগুলো দেশটির রাজধানী সোফিয়য় অবস্থিত। এই ডাক্তারদের সাথে সাথে কিছু নার্সও কর্মস্থল থেকে পদত্যাগ করেছেন।
ডাক্তাররা জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন তারা। বুলগেরিয়ায় করোনা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারির পরদিনই ডাক্তাররা এই পদত্যাগ পত্র দিলেন।
এ বিষয়ে ক্যামেলিয়া বাচোভস্কা নামের এক ডাক্তার আল জাজিরার এক সাক্ষাতকারে বলেন, হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটা যে শুধু আমাদের হাসপাতালে তা কিন্তু নয়। বাকিগুলোরও একই অবস্থা।
গত সপ্তাহেও করোনা আতঙ্কে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।
বার্তাবাজার/এসজে