সভা-সেমিনার বন্ধ হলেও মন্ত্রিসভা ও একনেক বৈঠক চলবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অপ্রয়োজনীয় সভা-সেমিনার বন্ধ হলেও মন্ত্রিসভা ও একনেক বৈঠক চলবে। দেশের অভ্যন্তরে কোনো জায়গা লকডাউন (বিচ্ছিন্ন) করা হবে না। তবে ধীরে ধীরে কড়াকড়ি আরোপ (টাইটেনিং) করা হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সরকারি অফিস বন্ধ করা হবে না এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাবধানে থেকে কাজকর্ম করবেন।
এম এ মান্নান বলেন, আমরা কাজও করব, সুরক্ষাও দেব– এই হলো আমাদের নীতি। করোনার কারণে আমরা আমাদের কাজ থেকে পিছপা হব না। করোনা মোকাবিলা করব সামনে থেকে, কাজও পুরোপুরি আমরা করব।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো কোনো মহল বলেছে, আমরা যেন এই মুহূর্তে মিটিং কমিয়ে দিই। হ্যাঁ, আমরা অপ্রয়োজনীয় মিটিং করব না। যেমন একনেক সভা, কেবিনেট সভা করতেই হবে। এগুলো বন্ধ উনি (প্রধানমন্ত্রী) করবেন না। আর যদি ছোটখাট কোনো সভা থাকে, আমি আমার দায়িত্বে বন্ধ করতে পারি।’
বার্তাবাজার/এমকে