ঝিনাইদহে করোনা প্রতিরোধে মাস্ক , সাবান ও লিফলেট বিতরণ

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর পৌরসভার আয়োজনে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে মাস্ক,সাবান ও লিফলেট তুলে দেন।

এসময় সদর পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমেদ সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর