ঝিনাইদহে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে চালের বাজারে মূল্য তালিকায় না ঝুলানোর অপরাধে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এ দণ্ডাদেশ প্রদান করেন।

এ সময় মৈত্রেয় ভান্ডার ও ত্রয়ী রাইচ মিলকে ২০ হাজার, সিকদার ট্রেডার্সকে ৫ হাজার ও হাজী রফি উদ্দিন এন্ড সন্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর