বিদেশ ফেরতদের জন্য হাইকোর্টের ৪ নির্দেশনা

দেশে করোনা ভাইরাসের সংক্রামক প্রতিরোধে বিদেশ ফেরত প্রত্যেকে পুলিশে হস্তান্তর করে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ চার দফা নির্দেশনা দেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

অন্য তিন দফা নির্দেশনা হচ্ছে-বিদেশ ফেরত সকলকে ১৪দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে হবে। স্বরাষ্ট্র সচিব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

বিদেশ ফেরতদের ও সন্দেহভাজনদের মেডিকেল চেক আপ/স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে করতে হবে। স্বাস্থ্য সচিব এ নির্দেশ বাস্তবায়ন করবেন।

জেলা প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের তদারকি করতে জনপ্রশাসন সচিবের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর