শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

বগুড়ার শেরপুরের খামারকান্দিতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় জনসচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় খামারকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব সাজেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মো. আব্দুর রকিব, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু, মাও: মো. ইসমাইল হোসেন, ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শিক্ষক আফসার আলী, উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার তুহিনুর আরজু, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. এহতেশামুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, আলহাজ¦ আব্দুর রহিম সরকার বুলু, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল্লাহ আল মোনায়েম, রোস্তম আলী, মাও: মো. মাহবুবুর রহমান, মাও: মো. আব্দুস কুদ্দুস, এনামুল হক মতি প্রমুখ।

স্থানীয় স্বাস্থ্য সহকারি পরিবার কল্যান কর্মী, সকল ইউপি সদস্য, ইউনিয়নের অর্ন্তগত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, পুরোহিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সভায় করোনা ভাইরাসের ভয়াবহতা, প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর