চুয়াডাঙ্গায় ইতালি ফেরত প্রবাসীর দেহে করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় ইতালি ফেরৎ এক প্রবাসীর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাকে চুয়াডিাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে গত ৪ দিন ওই প্রবাসীকে আইসোলেশনে রাখা হয়েছিল। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১৮ জনে।

এছাড়াও জেলায় আরও ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান ১জনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত রোগীকে হাসপাতালের ভিতরে ঝুঁকিমুক্ত স্থানে আইসোলেশনে রাখা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর