ইরানে ঘণ্টায় ৫০ জন করোনায় আক্রান্ত হচ্ছে

মরণঘাতী করোনা ভাইরাসে ইরানে প্রতি ঘণ্টায় গড়ে ৫০ জন আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য, চিকিৎসা ও মেডিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে ভ্রমণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বলেও মনে করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি সামাজিকতা রক্ষা থেকে দেরে থাকা দরকার বলেও মনে করে।

যদিও সরকার বিরোধীদের দাবি, আক্রান্ত ও নিহতের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের চেয়ে অনেক গুণ বেশি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি রেজা রাইসি গতকাল বুধবার বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার তিনশ ৬১ জন, সুস্থ হয়েছেন পাঁচ হাজার সাতশ ১০ জন এবং মারা গেছেন এক হাজার একশ ৩৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর