রেললাইনের পাশ থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

যশোর সদরের মুড়লি এলাকার রেললাইনের পাশ থেকে মোঃ শাহাবুদ্দিন (৩৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯শে মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন,যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের হাসান মোল্লার ছেলে শাহাবুদ্দিন(৩৭)।

যশোর রেলওয়ে পুলিশ জানায়, সকালে মুড়লি এলাকায় রেলগেট থেকে ৫০ গজ দূরে রেললাইনের ওপর শাহাবুদ্দিনের লাশ পড়ে ছিল। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এ ছাড়াও তাঁর দুই পা ও ডান হাত ভাঙা ছিল এবং বাঁ পায়ের পাতা কাটা ছিল।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর