কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী মাছ বিক্রি করছেন বাজারে !

সদ্য ভারত ফেরত এক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি রাঙ্গামাটির রিজার্ভ শহরের বাজারে অবাধে মাছ বিক্রি করছেন। কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ওই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তৎক্ষণাত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

অন্যদিকে শহরের চম্পকনগর এলাকাতেও হোম কোয়ারেন্টাইনে থাকা আরেক ব্যক্তিকে অবাধে ঘোরাফেরা করতে দেখে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ।

ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ জানান, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেন, এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে দুজনকে জরিমানা করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর