প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার দোহাই দিয়ে আমরা কাজ কমিয়ে দেব সেটি হবে না। এটা বৈশ্বিক সমস্যা। এটি প্রতিরোধে যা যা করার তা করতে হবে। আতঙ্ক ছড়িয়ে কাজ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা।’
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে করোনা ইস্যুতে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
করোনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
পরিকল্পনামন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সেলফ কোয়ারেনটাইন করতে হবে। এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। তবে সবাইকে সতর্কভাবেই কাজ করতে হবে। প্যানিক ছড়ানো যাবে না।’
এছাড়া পরিকল্পনামন্ত্রী জানান, বিভাগীয় শহরে করোনার পরীক্ষার সরঞ্জাম রাখার ব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, এনইসিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা একটি সিল বানিয়েছি। যারা বিদেশ থেকে আসবেন এবং কোয়ারেনটাইনে থাকবেন তাদের হাতে ছিলটি দেওয়া হবে।’
বার্তাবাজার/এমকে