দেশে মরণঘাতী করোনা ভাইরাসের কারণে নিরাপত্তা বিবেচনায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার মধ্যে আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৮ মার্চের পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ড. আখতারুজ্জামান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছি। শিক্ষার্থীদের আরও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব বাড়লে এই কমিটি বিশ্ববিদ্যালয় এলাকা সমন্বয় করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে