দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ খবর জানিয়েছেন।

বিসিবি সভাপতির এমন ঘোষণার ফলে স্থগিত হয়ে গেল মাত্রই শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী, চলতি মাসে তো নয়ই, এপ্রিলের ১৫ তারিখের আগে আর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর