দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বরাবর আবেদন

মরণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন করে তিনজন আক্রান্ত হয়ে তা দাঁড়িয়েছে ১৭ জনে।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিনকে দিন বাড়ছেই। এই অবস্থায় জরুরি অবস্থা জারির জন্য আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ আবেদন করেছেন সুপ্রীম কোর্টের ৩ আইনজীবী। আবেদনকারী আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট শিশির মনির, অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট জুবায়েদুর রহমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর