পাবনায় করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে অন্তত ৬৮ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে টানা ১৪ দিন নিজ বাড়িতে ঘরের বাইরে না যেতে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এসব শর্ত মানতে তাদের বাধ্য করতে, কঠোর নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। শর্ত ভঙ্গ করে বাইরে ঘোরাঘুরি করায় গতকাল সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা ও জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পাবনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর জানান, করোনা ঝুঁকি এড়াতে পাবনায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। করোনা আক্রান্ত দেশ কিংবা বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। জেলায় এ পর্যন্ত ৬৮ জনকে প্রবাসী ও বিদেশ ফেরত মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে