হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরে তাপমাত্রা বেশি হওয়ায় ৭ জনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
বিমানবন্দর পরিচালক বলেন, বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি।
বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে