ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫১, মৃত ৩

ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা ১৭০ জন। মোট সংখ্যার মধ্যে ৩২ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ১৭ জন ইতালির, ৭ জন ইন্দোনেশিয়ার, তিন জন ফিলিপিনসের, ২ জন ইউকে এবং ১ জন কানাডার নাগরিক। এই ১৭০-এর মধ্যে যে তিন জনের মৃত্যু হয়েছে তাঁদেরও ধরা হয়েছে। এখনও পর্যন্ত চিকিত্সার পর সুস্থ অবস্থায় ছাড়া পেয়েছেন ১৬ জন।

শুধু চণ্ডীগড়ই নয়, বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশেও নতুন করে খোঁজ পাওয়া গিয়েছে করোনা আক্রান্ত এক ব্যক্তির।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২।

বুধবার শ্রীনগরে খোঁজ পাওয়া গিয়েছে প্রথম করোনা আক্রান্তের। ট্যুইট করে এই খবর জানিয়েছেন শ্রীনগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র। জম্মু-কাশ্মীরে এই নিয়ে ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। লাদাখে সংখ্য়া ৮।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর