হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের সিঙ্গাপুর ফেরত মো. হাবিবুর রহমানকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইন অমান্য করায়, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানায়, হাবিবুর রহমান গত সোমবার ১৬ মার্চ বাংলাদেশ বিমানের ইএ৮৫ ফ্লাইটে বাড়িতে আসেন। তিনি বাড়িতে ফিরে হোম কোয়ারান্টাইন অমান্য করে বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছিলো।

এসময় থানা অফিসার ইনচার্জ জনাব মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আলীম আল রাজীসহ সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর