মালয়েশিয়ায় মরণঘাতী করোনা ভাইরাসের কারনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন ৬ লাখ বাংলাদেশি। দেশটিতে করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। মালায়েশিয়ায় ভাইরাসে কোনো বাংলাদেশি আক্রান্ত না হলেও চরম আতঙ্কে রয়েছেন তারা।
করোনা ভাইরাস প্রতিরোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় পথঘাট জনশূন্য মালয়েশিয়া। সব জায়গায় সুনসান নীরবতা। এতে করে দেশটিতে প্রায় ৬ লাখ প্রবাসী বাংলাদেশি অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন।
প্রবাসীরা বলেন, সরকারের কঠোর রাজনীতির কারণে আমরা ঘর থেকে বের হতে পারছিনা, গ্রেফতার আতঙ্কে রয়েছি। সেই সঙ্গে প্রবাসীরা এখন জবলেস।
মালয়েশিয়া সরকার করোনা প্রতিরোধে নতুন নতুন আদেশ জারি করে বন্ধ করে দিচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। হাসপাতাল, ফার্মেসি ও সুপারশপ ছাড়া সবকিছুই সাময়িক বন্ধ রাখা হয়েছে। সর্বসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিনা কারণে ঘর হতে বের হওয়ায় ইতোমধ্যে বেশ কয়েক জনকে জরিমানাও করা হয়েছে।
বার্তাবাজার/এমকে