ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যা করা যুবক কিছুদিন আগেই সিডনি থেকে দেশে ফিরেছেন বলে যানা জায়।
বুধবার (১৮ মার্চ) রাত ৯টায় ওই যুবককে হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। এরপরই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যুবককে হাসপাতালে এনেছিল। প্রাথমিক পরীক্ষার পর আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত হয় সিডনি ফেরত যুবককে। কিন্তু কঠিন সময়ে হুঁশ খুইয়ে আত্মঘাতী হলেন ওই যুবক। যুবকের রিপোর্ট পজিটিভ না নেগেটিভ সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বর্তমানে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩ জন। আক্রান্ত হয়েছে ১২৬ জন। আক্রান্ত বিদেশি নাগরিকের সংখ্যা ২৫ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জন। এদের মধ্যে ১৪ জন আক্রান্তকে সুস্থ করা গেছে বলে জানা গেছে।
বার্তাবাজার/এমকে