করোনাভাইরাস, বেকার হতে পারে আড়াই কোটি মানুষ: জাতিসংঘ

বিশ্বব্যাপী ভয়াবহ বিপর্যয় নেমে এনেছে নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে হানা দিয়েছে চীন থেকে ছড়িয়ে পড়া এই
প্রাণঘাতী ভাইরাস।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, করোনাভাইরাস গোটা বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে।

বিশ্ব অর্থনীতির ওপর করোনার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএলও।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়লে বিশ্বের অর্থনৈতিক মন্দা ২০০৮ সালকেও ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে এবং শ্রমজীবীদের আয় মারাত্মকভাবে কমে যাবে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি দেশকে এখনই করণীয় ঠিক করে তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে আইএলও।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ চার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮২ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া এই প্রাণঘাতী ভাইরাস এখন পর্যন্ত আট হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর